রোববার, ১২ জুলাই ২০২৬
রোববার, ১২ জুলাই ২০২৬
কওমী টাইমস

ভারতে সংখ্যালঘুদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করার প্রকাশ্য ডাক দিলেন 'সনাতন সংস্কৃতি'র নেত্রী রাধা সেমওয়াল ধোনি; এক মুসলিম যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে শারীরিক ও মানসিকভাবে হেনস্থার অভিযোগ

উত্তরাখণ্ডে মুসলমানদের বাড়ি ভাড়া না দেওয়ার হুমকি কট্টর হিন্দুত্ববাদী নেত্রীর

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে মুসলিমদের বাড়ি ভাড়া না দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রকাশ্য হুমকি দিয়েছেন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন 'সনাতন সংস্কৃতি'র নেত্রী রাধা সেমওয়াল ধোনি। একই সাথে এক মুসলিম যুবককে রাস্তাঘাটে প্রকাশ্যে চড়-থাপ্পড়, অকথ্য ভাষায় গালিগালাজ এবং চুল ধরে টেনে হেঁচড়ে চরমভাবে হেনস্থা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ৩০ জুন (মঙ্গলবার) এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে মুসলিম অধিকারকর্মী ও মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইন নিজের হাতে তুলে নিয়ে ভারতের সংখ্যালঘু মুসলিমদের ওপর এমন ধারাবাহিক নিপীড়নের পরও রাজ্য প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে পদ্ধতিগত ও পরিকল্পিতভাবে সামাজিক ও অর্থনৈতিক বয়কটের ডাক দিয়েছেন উগ্র হিন্দুত্ববাদী নেত্রী রাধা সেমওয়াল ধোনি। দেরাদুনভিত্তিক উগ্র ডানপন্থী সংগঠন ‘সনাতন সংস্কৃতি’র এই নেত্রী স্থানীয় হিন্দু বাড়িওয়ালাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো মুসলিমকে যেন বাড়ি বা দোকান ভাড়া দেওয়া না হয়। যদি কেউ মুসলিমদের ভাড়াটিয়া হিসেবে রাখেন, তবে তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থার মুখোমুখি করার হুমকিও দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাধা সেমওয়াল ধোনি এক মুসলিম যুবককে একা পেয়ে চরমভাবে লাঞ্ছিত করছেন। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে, সে নাকি স্থানীয় তরুণীদের দিকে তাকাচ্ছিল। তবে ভুক্তভোগী যুবক নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করলেও উগ্রপন্থী এই নেত্রী তা কানে তোলেননি। দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার তোয়াক্কা না করে তিনি নিজেই আইন নিজের হাতে তুলে নেন।

ভিডিওতে দেখা যায়, মুসলিম যুবকটিকে ক্রমাগত চড় মারা হচ্ছে, তার চুল ধরে টানা হচ্ছে এবং 'মুল্লা' সম্বোধন করে অত্যন্ত আপত্তিকর ও সাম্প্রদায়িক গালিগালাজ করা হচ্ছে। এ সময় রাধা সেমওয়াল ধোনিকে বলতে শোনা যায়, "তোমাদের ঘরের বউ-বেটিরা তো বোরকার আড়ালে থাকে, আর তোমরা আমাদের মেয়েদের দিকে নজর দাও?"

এরপর তিনি ক্যামেরার দিকে তাকিয়ে স্থানীয় বাড়িওয়ালাদের উদ্দেশ্য করে চরম ভাষায় হুমকি দেন। তিনি বলেন, "যারা এই মুল্লাদের ভাড়াটিয়া হিসেবে রেখেছে, আমি ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করব। বেশরম সব! নিজেদের ঘরের বউ-বোনদের নিরাপত্তা না দেখে তোমরা ভাড়ার টাকার পেছনে ছুটছ!"

আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবাধিকার বিশ্লেষকদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারতে বিশেষ করে উত্তরাখণ্ডের মতো বিজেপি-শাসিত রাজ্যগুলোতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার এটি একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে রাধা সেমওয়ালের এমন অসংখ্য ভিডিও রয়েছে, যেখানে তিনি সরাসরি মুসলিম ও খ্রিস্টানদের মতো ধর্মীয় সংখ্যালঘুদের সম্পূর্ণভাবে সামাজিক ও অর্থনৈতিক বয়কট করার উস্কানি দিয়ে আসছেন।

এর আগে উত্তরাখণ্ডে ‘লক্ষ্মী’ নামে দোকান দেওয়ার অপরাধে এক সাধারণ মুসলিম ফল বিক্রেতাকে উগ্রবাদীরা চরমভাবে হেনস্থা করেছিল। এছাড়া রাধা সেমওয়াল ধোনিকে প্রায়শই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ওপর চড়াও হতে, মুসলিমদের পবিত্র মাজার ও ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দিতে এবং জোরপূর্বক ধর্মান্তরের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সাধারণ মানুষের ওপর হামলা করতে দেখা গেছে। এত কিছুর পরও স্থানীয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কঠোর কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় ভারতের ধর্মনিরপেক্ষতার দাবি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি আবারও বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে।

বিষয় : মানবাধিকার ভারত সংখ্যালঘু

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

রোববার, ১২ জুলাই ২০২৬

উত্তরাখণ্ডে মুসলমানদের বাড়ি ভাড়া না দেওয়ার হুমকি কট্টর হিন্দুত্ববাদী নেত্রীর

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ