সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

মসজিদসমূহে পর্যাপ্ত সুবিধা বৃদ্ধি ও পরিচালন দক্ষতা বাড়াতে সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন এই বড় বিনিয়োগ।

রিয়াদে ৩৯৯টি মসজিদের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতায় ২৮.৮ মিলিয়ন রিয়ালের চুক্তি স্বাক্ষর

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬

রিয়াদে ৩৯৯টি মসজিদের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতায় ২৮.৮ মিলিয়ন রিয়ালের চুক্তি স্বাক্ষর

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও এরশাদ মন্ত্রণালয় রিয়াদ অঞ্চলের বিভিন্ন স্থানে অবস্থিত ৩৯৯টি মসজিদ ও জামে মসজিদের সামগ্রিক রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও পরিচালন নিশ্চিত করতে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তির মোট আর্থিক মূল্য দাঁড়িয়েছে ২৮,৮৪৪,১৭৯.০২ (আটাশ মিলিয়ন আটশত চুরাল্লিশ হাজার একশত উনআশি রিয়াল)।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রকল্পের অধীনে নির্ধারিত ৩৯৯টি মসজিদের পরিচালনা ও তদারকি ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন করা হবে। আধুনিক ও সুসংহত পরিচালন কাঠামোর মাধ্যমে মসজিদগুলোর নিত্যদিনের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা, সময়মতো মেরামতকাজ সম্পন্ন করা এবং সর্বোচ্চ মাত্রার পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

ইসলামিক ঐতিহ্যের ধারক ও ধার্মিক মুসলিমদের ইবাদতের কেন্দ্রবিন্দু হিসেবে আল্লাহর ঘরসমূহের মর্যাদা রক্ষা ও পরিচালনা দক্ষতা বৃদ্ধি এই উদ্যোগের মূল লক্ষ্য। পবিত্র দুই মসজিদের দেশ সৌদি আরবের রাজকীয় সরকারের বিশেষ নির্দেশনায় দেশটির সর্বস্তরের মুসলমানদের স্বাচ্ছন্দ্যে ইবাদত-বন্দেগি করার পরিবেশ তৈরি করতে এই ধরনের প্রকল্প নিয়মিত বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে স্থানীয় মুসল্লিসহ রিয়াদে আসা ভ্রমণকারী ও অভিবাসীরা আরও উন্নত ও পরিচ্ছন্ন পরিবেশে সালাত আদায় করতে পারবেন।

বিষয় : সৌদি আরব রিয়াদ মসজিদ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রিয়াদে ৩৯৯টি মসজিদের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতায় ২৮.৮ মিলিয়ন রিয়ালের চুক্তি স্বাক্ষর

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও এরশাদ মন্ত্রণালয় রিয়াদ অঞ্চলের বিভিন্ন স্থানে অবস্থিত ৩৯৯টি মসজিদ ও জামে মসজিদের সামগ্রিক রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও পরিচালন নিশ্চিত করতে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তির মোট আর্থিক মূল্য দাঁড়িয়েছে ২৮,৮৪৪,১৭৯.০২ (আটাশ মিলিয়ন আটশত চুরাল্লিশ হাজার একশত উনআশি রিয়াল)।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই প্রকল্পের অধীনে নির্ধারিত ৩৯৯টি মসজিদের পরিচালনা ও তদারকি ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন করা হবে। আধুনিক ও সুসংহত পরিচালন কাঠামোর মাধ্যমে মসজিদগুলোর নিত্যদিনের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা, সময়মতো মেরামতকাজ সম্পন্ন করা এবং সর্বোচ্চ মাত্রার পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

ইসলামিক ঐতিহ্যের ধারক ও ধার্মিক মুসলিমদের ইবাদতের কেন্দ্রবিন্দু হিসেবে আল্লাহর ঘরসমূহের মর্যাদা রক্ষা ও পরিচালনা দক্ষতা বৃদ্ধি এই উদ্যোগের মূল লক্ষ্য। পবিত্র দুই মসজিদের দেশ সৌদি আরবের রাজকীয় সরকারের বিশেষ নির্দেশনায় দেশটির সর্বস্তরের মুসলমানদের স্বাচ্ছন্দ্যে ইবাদত-বন্দেগি করার পরিবেশ তৈরি করতে এই ধরনের প্রকল্প নিয়মিত বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে স্থানীয় মুসল্লিসহ রিয়াদে আসা ভ্রমণকারী ও অভিবাসীরা আরও উন্নত ও পরিচ্ছন্ন পরিবেশে সালাত আদায় করতে পারবেন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ