শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
কওমী টাইমস

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, শৈশব থেকেই তিনি শেখ আলী কামাল হুতকে চিনতেন। মৃত্যুর খবর পাওয়ার আগে গত সপ্তাহেও তাঁকে দেখতে গিয়েছিলেন।

যাঁর কাছে শিখেছেন পবিত্র কোরআন, সেই শিক্ষকের জানাজায় কাঁধ দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬

যাঁর কাছে শিখেছেন পবিত্র কোরআন, সেই শিক্ষকের জানাজায় কাঁধ দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তাঁর শৈশবের কোরআন শিক্ষক ক্বারী হাফেজ শেখ আলী কামাল হুতের জানাজায় অংশ নিয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ইস্তাম্বুলের ঐতিহাসিক ফাতিহ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিয়ে এরদোয়ান মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি মরদেহের পাশে দাঁড়িয়ে দোয়া করেন। জানাজায় ইমামতি করেন ইস্তাম্বুলের হাসেকি ধর্মীয় উচ্চতর বিশেষায়িত কেন্দ্রের শিক্ষক ড. আজিজ চেনার।

জানাজায় এরদোয়ানের পাশাপাশি উপস্থিত ছিলেন তুরস্কের যুব ও ক্রীড়ামন্ত্রী ওসমান আশকিন বাক, শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাচির, প্রেসিডেন্সির যোগাযোগ দপ্তরের প্রধান বুরহানেত্তিন দুরান, প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি ও নিরাপত্তাবিষয়ক প্রধান উপদেষ্টা আকিফ চাগাতাই কিলিচ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইস্তাম্বুলের গভর্নর দাউদ গুল, তুর্কি রাষ্ট্রসমূহের সংস্থার (ওটিএস) প্রবীণ পরিষদের চেয়ারম্যান বিনালি ইলদিরিম, ইলিম ইয়ায়মা ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নেজমেত্তিন বিলাল এরদোয়ানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব।

শৈশবের স্মৃতিচারণ করে যা বললেন এরদোয়ান

জানাজার আনুষ্ঠানিকতায় বক্তব্য দিতে গিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, শৈশব থেকেই ইস্তাম্বুলের কাসিমপাশা এলাকার জামি-ই কেবির মসজিদে শেখ আলী কামাল হুতের সঙ্গে তাঁর পরিচয়। সেখান থেকেই তাঁদের দীর্ঘ সম্পর্ক ও পথচলার সূচনা।

তিনি জানান, পরবর্তী সময়ে শেখ আলী কামাল হুত ফাতিহের চারশাম্বা এলাকায় বসবাস শুরু করেন। এরপর তিনি এমির বুখারি এলাকায় শিক্ষার্থী গড়ে তোলার কাজে নিয়োজিত হন।

এরদোয়ান বলেন, গত সপ্তাহেও তিনি তাঁর এই প্রিয় শিক্ষকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই সাক্ষাতের পরই তিনি শিক্ষকের মৃত্যুর সংবাদ পান।

মরহুমের স্মৃতিচারণ করে এরদোয়ান বলেন, ‘আল্লাহ তাঁর প্রতি রহম করুন এবং তাঁর আবাসস্থল জান্নাত করুন। আমরা কামাল এফেন্দিকে অনেক ভালোবাসতাম। তিনি ছিলেন বিনয়ের এক অনন্য দৃষ্টান্ত। বিনয়ের ক্ষেত্রে তাঁর মতো মানুষ খুব কমই পাওয়া যায়।’

তিনি আরও বলেন, আল্লাহ যেন সবাইকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রশংসিত পতাকা ‘লিওয়াউল হামদ’-এর নিচে একত্রিত করেন। এরপর উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি মরহুমের জন্য ক্ষমা ও মাগফিরাত কামনা করেন এবং তাঁর প্রতি নিজেদের পাওনা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন।

বক্তব্য শেষে এরদোয়ান নিজ হাতে শিক্ষকের মরদেহের খাটিয়া কাঁধে তুলে নেন। পরে মরদেহটি জানাজার গাড়িতে নেওয়া হয়।

তুরস্কের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ৯২ বছর বয়সে ইন্তেকাল করেন শেখ আলী কামাল হুত। জানাজা শেষে ইস্তাম্বুলের আয়ভানসারায় এলাকায় অবস্থিত ঐতিহাসিক এমির বুখারি টেক্কা প্রাঙ্গণের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বিষয় : তুরস্ক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

যাঁর কাছে শিখেছেন পবিত্র কোরআন, সেই শিক্ষকের জানাজায় কাঁধ দিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ