বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

জেলেনস্কি বলেন, রাশিয়ার সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও মলদোভাকে অস্থিতিশীল করা যায়নি। সাম্প্রতিক নির্বাচনে ইইউপন্থী দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ, মলদোভায় গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত: জেলেনস্কি

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ, মলদোভায় গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার বিপুল অর্থ ও প্রচেষ্টা সত্ত্বেও মলদোভাকে অস্থিতিশীল করা সম্ভব হয়নি। দেশটির জনগণ গণতান্ত্রিক পথে অটল থেকে সাম্প্রতিক নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন-পন্থী দলকে বিজয়ী করেছে।

তুরস্কভিত্তিক গণমাধ্যম হুরিয়াত ডেইলি সোমবার জানিয়েছে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক সম্মেলনে ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ মন্তব্য করেন। তিনি বলেন, “রাশিয়া নানা কৌশল, অর্থ ও প্রচেষ্টা ব্যবহার করে মলদোভার জনগণকে দুর্বল করতে চেয়েছিল। কিন্তু দেশটি তার গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুত হয়নি।”

রবিবার অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে মলদোভার ক্ষমতাসীন ইউরোপীয় ইউনিয়ন-পন্থী পার্টি অফ অ্যাকশন অ্যান্ড সলিডারিটি (PAS) সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রায় সম্পূর্ণ ফলাফলে দেখা গেছে, দলটি অর্ধেকেরও বেশি ভোট পেয়েছে।

পিএএস নেতা ইগর গ্রোসু জানান, রাশিয়ার নানা রকম হস্তক্ষেপ ও বাঁধা সত্ত্বেও জনগণ গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করেছে। তার ভাষায়, “রাশিয়ার সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ হয়েছে। এই ফলাফল জনগণের শক্তির প্রতিফলন।”

মলদোভা একসময় প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ ছিল। দেশটিতে এখনও রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চল বিদ্যমান, যা রাজনৈতিক স্থিতিশীলতাকে জটিল করে তোলে। তবুও, বিশ্লেষকরা মনে করছেন, সর্বশেষ নির্বাচনের ফল মলদোভার ইউরোপীয় ইউনিয়নমুখী যাত্রাকে আরও শক্তিশালী করেছে।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর মলদোভাও ইইউ সদস্যপদ অর্জনের প্রচেষ্টা জোরদার করে। সাম্প্রতিক নির্বাচনের ফল সেই কৌশলগত দিককেই পুনর্ব্যক্ত করছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা।

বিষয় : আন্তর্জাতিক ইউক্রেন মলদোভা রাশিয়া ইউরোপীয়_ইউনিয়ন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ, মলদোভায় গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত: জেলেনস্কি

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫

featured Image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার বিপুল অর্থ ও প্রচেষ্টা সত্ত্বেও মলদোভাকে অস্থিতিশীল করা সম্ভব হয়নি। দেশটির জনগণ গণতান্ত্রিক পথে অটল থেকে সাম্প্রতিক নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন-পন্থী দলকে বিজয়ী করেছে।

তুরস্কভিত্তিক গণমাধ্যম হুরিয়াত ডেইলি সোমবার জানিয়েছে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক সম্মেলনে ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ মন্তব্য করেন। তিনি বলেন, “রাশিয়া নানা কৌশল, অর্থ ও প্রচেষ্টা ব্যবহার করে মলদোভার জনগণকে দুর্বল করতে চেয়েছিল। কিন্তু দেশটি তার গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুত হয়নি।”

রবিবার অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে মলদোভার ক্ষমতাসীন ইউরোপীয় ইউনিয়ন-পন্থী পার্টি অফ অ্যাকশন অ্যান্ড সলিডারিটি (PAS) সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রায় সম্পূর্ণ ফলাফলে দেখা গেছে, দলটি অর্ধেকেরও বেশি ভোট পেয়েছে।

পিএএস নেতা ইগর গ্রোসু জানান, রাশিয়ার নানা রকম হস্তক্ষেপ ও বাঁধা সত্ত্বেও জনগণ গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করেছে। তার ভাষায়, “রাশিয়ার সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ হয়েছে। এই ফলাফল জনগণের শক্তির প্রতিফলন।”

মলদোভা একসময় প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ ছিল। দেশটিতে এখনও রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী অঞ্চল বিদ্যমান, যা রাজনৈতিক স্থিতিশীলতাকে জটিল করে তোলে। তবুও, বিশ্লেষকরা মনে করছেন, সর্বশেষ নির্বাচনের ফল মলদোভার ইউরোপীয় ইউনিয়নমুখী যাত্রাকে আরও শক্তিশালী করেছে।

উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর মলদোভাও ইইউ সদস্যপদ অর্জনের প্রচেষ্টা জোরদার করে। সাম্প্রতিক নির্বাচনের ফল সেই কৌশলগত দিককেই পুনর্ব্যক্ত করছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ