মঙ্গলবার, ০২ জুন ২০২৬
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
কওমী টাইমস

চট্টগ্রামের লালদীঘি ময়দানে ৮ দলীয় মহাসমাবেশে সরব খেলাফতে মজলিসের আমির

আগামীতে সাধারণ মানুষের বিজয়ের মাধ্যমে 'আল কোরআনের বাংলাদেশ' দেখার প্রত্যয় মাওলানা মামুনুল হকের

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

আগামীতে সাধারণ মানুষের বিজয়ের মাধ্যমে 'আল কোরআনের বাংলাদেশ' দেখার প্রত্যয় মাওলানা মামুনুল হকের

চট্টগ্রামের লালদিঘী ময়দানে আয়োজিত আট দলের মহাসমাবেশে খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। কোরআনভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি পুঁজিবাদী অর্থনীতির কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে নির্বাচন ও রাজনৈতিক অনিশ্চয়তা নিয়েও সতর্ক বার্তা দেন তিনি।

খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “আগামীতে বাংলাদেশের সাধারণ মানুষের বিজয়ের মাধ্যমে কোরআনের শাসন শুরু হবে। সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ—এবার আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই।”

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে আয়োজিত ৫ দফা দাবি ভিত্তিক ৮ দলের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,

“আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই, মালিকানা কায়েম করতে চাই। গরিব মেহনতী মানুষকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই। ইসলাম যে বৈষম্যহীনের কথা বলেছে, সেই নীতির ভিত্তিতে রাষ্ট্র চালাতে হবে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কবর দিয়ে কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।”

বাংলাদেশে কোরআনের অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের বিষয়টি পুনরায় উল্লেখ করে মামুনুল হক বলেন,

“পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কবর তৈরি করে সেই ধ্বংসস্তূপের ওপর আল্লাহর কুরআনের ব্যবস্থা বাস্তবায়ন করা হবে—ইনশাআল্লাহ। এর মধ্য দিয়েই আমাদের অধিকার ও মালিকানা প্রতিষ্ঠিত হবে।”

বর্তমান উন্নয়ন ধারার সমালোচনা করে তিনি বলেন,

“আমাদের বিগত দিনগুলো শুধু উন্নয়নের গল্প শুনানো হয়েছে। কিন্তু নিজেরাই হাজার কোটি টাকার মালিক বনে গেছে। সাধারণ কেটে খাওয়া মানুষের কোনো পরিবর্তন হয়নি—এই তো উন্নয়ন!”

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,

“বাংলার মানুষ আজ ঐক্যবদ্ধ। দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের বাক্স ভরতে হবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখা দিলে সরকারকে তার দায় নিতে হবে।”

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

বিষয় : মামুনুল হক

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

আগামীতে সাধারণ মানুষের বিজয়ের মাধ্যমে 'আল কোরআনের বাংলাদেশ' দেখার প্রত্যয় মাওলানা মামুনুল হকের

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image

চট্টগ্রামের লালদিঘী ময়দানে আয়োজিত আট দলের মহাসমাবেশে খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। কোরআনভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি পুঁজিবাদী অর্থনীতির কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে নির্বাচন ও রাজনৈতিক অনিশ্চয়তা নিয়েও সতর্ক বার্তা দেন তিনি।

খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “আগামীতে বাংলাদেশের সাধারণ মানুষের বিজয়ের মাধ্যমে কোরআনের শাসন শুরু হবে। সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ—এবার আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই।”

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে আয়োজিত ৫ দফা দাবি ভিত্তিক ৮ দলের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,

“আমরা বাংলাদেশে আমাদের অধিকার চাই, মালিকানা কায়েম করতে চাই। গরিব মেহনতী মানুষকে ইসলামের বার্তা পৌঁছে দিতে চাই। ইসলাম যে বৈষম্যহীনের কথা বলেছে, সেই নীতির ভিত্তিতে রাষ্ট্র চালাতে হবে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কবর দিয়ে কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।”

বাংলাদেশে কোরআনের অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের বিষয়টি পুনরায় উল্লেখ করে মামুনুল হক বলেন,

“পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কবর তৈরি করে সেই ধ্বংসস্তূপের ওপর আল্লাহর কুরআনের ব্যবস্থা বাস্তবায়ন করা হবে—ইনশাআল্লাহ। এর মধ্য দিয়েই আমাদের অধিকার ও মালিকানা প্রতিষ্ঠিত হবে।”

বর্তমান উন্নয়ন ধারার সমালোচনা করে তিনি বলেন,

“আমাদের বিগত দিনগুলো শুধু উন্নয়নের গল্প শুনানো হয়েছে। কিন্তু নিজেরাই হাজার কোটি টাকার মালিক বনে গেছে। সাধারণ কেটে খাওয়া মানুষের কোনো পরিবর্তন হয়নি—এই তো উন্নয়ন!”

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,

“বাংলার মানুষ আজ ঐক্যবদ্ধ। দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের বাক্স ভরতে হবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখা দিলে সরকারকে তার দায় নিতে হবে।”

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ