সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
কওমী টাইমস

টঙ্গী তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসায় অর্ধবার্ষিক ও অভ্যন্তরীণ পরীক্ষায় উত্তরপত্র ট্যাম্পারিংয়ের সত্যতা পেয়ে কঠোর পদক্ষেপ প্রশাসন; জিরো টলারেন্স নীতি বজায় রাখার ঘোষণা

পরীক্ষায় অসাধুপায় ও কারচুপির দায়ে তা‘মীরুল মিল্লাতের ৩০ শিক্ষার্থী বহিষ্কার

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসায় পরীক্ষায় অনৈতিক পন্থা অবলম্বন ও উত্তরপত্রে কারচুপির (ট্যাম্পারিং) দায়ে ৩০ জন শিক্ষার্থীকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে। অভ্যন্তরীণ তদন্ত ও খাতা পুনর্নিরীক্ষণে অনিয়মের সত্যতা মেলায় শিক্ষার্থীদের দ্বীনি আখলাক ও শিক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

বাংলাদেশসহ বিশ্বজুড়ে দ্বীনি শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত গাজীপুরের টঙ্গী তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা। প্রতিষ্ঠানটির শিক্ষার মান, অভ্যন্তরীণ শৃংখলা ও নৈতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে এবার কঠোর অবস্থান গ্রহণ করেছে মাদরাসা প্রশাসন। সদ্য সমাপ্ত অভ্যন্তরীণ পরীক্ষায় অসাধুপায় অবলম্বন ও উত্তরপত্রে কারচুপি করার দায়ে শিশু শ্রেণী থেকে আলিম ১ম বর্ষের মোট ৩০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি মাদরাসা প্রশাসনের পক্ষ থেকে জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান এবং পরীক্ষা কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ সালমান।

বিজ্ঞপ্তি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, শিশু শ্রেণী থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক, দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী এবং আলিম ১ম বর্ষের সমাপনী পরীক্ষা-২০২৬ চলাকালে কতিপয় শিক্ষার্থী উত্তরপত্রে অনৈতিক কারচুপি ও অসদুপায় অবলম্বন করে। বিষয়টি পরীক্ষা নিয়ন্ত্রক ও কর্তৃপক্ষের নজরে আসলে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত চলাকালীন উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে জালিয়াতির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও শৃংখলা রক্ষার্থে জড়িতদের বিরুদ্ধে বিলম্ব না করে শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন।

শ্রেণীভিত্তিক বহিষ্কারের চিত্র

বিজ্ঞপ্তি ও প্রাপ্ত তালিকা পর্যালোচনা করে দেখা যায়, অনিয়মে জড়িতদের মধ্যে সবচেয়ে বড় অংশটি আলিম উচ্চমাধ্যমিক স্তরের।

  • আলিম ১ম বর্ষ: ১২ জন (সর্বোচ্চ)
  • সপ্তম শ্রেণী: ৮ জন
  • অষ্টম শ্রেণী: ৩ জন
  • নবম শ্রেণী: ৩ জন
  • ষষ্ঠ শ্রেণী: ২ জন
  • দশম শ্রেণী: ২ জন

বিষয়ভিত্তিক অনিয়ম

বিষয়ভিত্তিক তথ্যে প্রকাশ পায়, সর্বাধিক ১১ জন শিক্ষার্থী ইংরেজি দ্বিতীয় পত্রের উত্তরপত্রে জালিয়াতির আশ্রয় নিয়েছিল। এছাড়া দ্বীনি ও প্রাতিষ্ঠানিক অন্যান্য মৌলিক বিষয়—যেমন আরবি ১ম ও ২য় পত্র, আইসিটি, নাহু, বালাগাত-মানতিক, কুরআন মজিদ, পৌরনীতি এবং ইতিহাস বিষয়ের পরীক্ষায়ও এ ধরনের ট্যাম্পারিংয়ের ঘটনা ঘটে।

তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, দ্বীনি শিক্ষার মূল ভিত্তিই হলো আমানতদারি ও আখলাক। প্রতিষ্ঠানের সার্বিক শৃংখলা, সুশাসন ও শিক্ষার গুনগত মান অক্ষুণ্ণ রাখতে তারা যেকোনো অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। শিক্ষার স্বচ্ছ পরিবেশ ও দ্বীনি আভিজাত্য বজায় রাখতে ভবিষ্যতেও নীতি-নৈতিকতা বিরোধী যেকোনো কর্মকাণ্ডে প্রশাসনের এ কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বিষয় : তা‘মীরুল মিল্লাত টঙ্গী

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

পরীক্ষায় অসাধুপায় ও কারচুপির দায়ে তা‘মীরুল মিল্লাতের ৩০ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ