রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

নিউইয়র্কে ৮১তম জাতিসংঘ অধিবেশনে বিশ্বমঞ্চে বাংলাদেশের শান্তি, রোহিঙ্গা সংকট ও টেকসই উন্নয়নের জোরালো বার্তা দিয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সফল অংশগ্রহণ শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে বহ বহনকারী এমিরেটসের একটি বিশেষ ফ্লাইট সকাল ৮টা ২১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সফরে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বার্তা তুলে ধরেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ও জাতীয় স্বার্থ জোরালোভাবে তুলে ধরার পর দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে বিমানবিন্দরে পৌঁছালে সরকারের শীর্ষ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ (EK-582) ফ্লাইটটি আজ সকাল ৮টা ২১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

এর আগে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুবাইয়ে সাময়িক যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় রাত ২টা ১৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি।

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও কূটনীতি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মানবিক সংকট নিরসন এবং টেকসই উন্নয়নসহ বাংলাদেশের মৌলিক অগ্রাধিকার বিষয়গুলো বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন। বিশেষ করে মজলুম রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন ও মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্বের সাথে বিশ্বনেতাদের নজরে আনেন তিনি।

নিউইয়র্কে চারদিনের ব্যস্ততম সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, সফরের অংশ হিসেবে বিশ্বের ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।

এসব দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, মধ্যপ্রাচ্যসহ বিশ্ববাজারে জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান, স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা গুরুত্ব পায়। এছাড়া প্রধানমন্ত্রী জাতিসংঘ সংশ্লিষ্ট ৮টি কর্মসূচি, ৪টি উচ্চপর্যায়ের সাইডলাইন অনুষ্ঠান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন।

মানবিক ও বৈশ্বিক ফোরামে ডা. জুবাইদা রহমানের ভূমিকা

সফরকালে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও বিভিন্ন আন্তর্জাতিক সামাজিক ও মানবিক ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সফরকালীন মোট ৮টি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন এবং ৪টি অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের ‘প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’, ‘ফার্স্ট স্পাউসেস ডায়ালগ’ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ক আন্তর্জাতিক ফোরাম উল্লেখযোগ্য।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ