রোববার, ২৯ নভেম্বর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
রোববার, ২৯ নভেম্বর ২০২৬
কওমী টাইমস

মসজিদ নয়, গ্রন্থাগার নির্মাণ করা উচিত

কাজাখস্তানে মসজিদের পরিবর্তে গ্রন্থাগার নির্মাণের আহ্বান প্রেসিডেন্ট তোকায়েভের

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬

কাজাখস্তানে মসজিদের পরিবর্তে গ্রন্থাগার নির্মাণের আহ্বান প্রেসিডেন্ট তোকায়েভের

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ বলেছেন, দেশে একসময় মসজিদ নির্মাণের প্রবণতা বেশ জনপ্রিয় ছিল। তবে বর্তমানে গ্রন্থাগার নির্মাণে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

২৬ নভেম্বর মস্কোয় অনুষ্ঠিত এআই জার্নি সম্মেলনের ফাঁকে স্কুলশিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাতে এ তথ্য জানিয়েছে কাজাখ সংবাদমাধ্যম কুরসিভ।

তোকায়েভ বলেন, ‘একসময় আমাদের দেশে মসজিদ নির্মাণের প্রবণতা ছিল। তবে আমার মনে হয়, আমাদের গ্রন্থাগার নির্মাণ করা উচিত।’

তিনি একই অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকেরও সমালোচনা করেন। তরুণ প্রজন্মের ওপর এর নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘টিকটক একটি ভয়ংকর বিষয়। এটি মানুষের মস্তিষ্ককে ধ্বংস করে, বিশেষ করে তরুণদের মস্তিষ্ককে।’

তবে স্মার্টফোনের ইতিবাচক ব্যবহারের সম্ভাবনাও স্বীকার করেন কাজাখ প্রেসিডেন্ট। তাঁর মতে, ইন্টারনেট সংযোগ থাকলে প্রত্যন্ত গ্রামের মানুষও স্মার্টফোনের মাধ্যমে উৎপাদনশীল কাজে যুক্ত হয়ে অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন।

কাজাখস্তানে মসজিদ ও গ্রন্থাগারের সংখ্যা

১৯৯১ সালে স্বাধীনতা লাভের সময় কাজাখস্তানে মসজিদের সংখ্যা ছিল মাত্র ৬৮টি। তবে ২০২৫ সালের জানুয়ারি নাগাদ দেশটিতে মসজিদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৮৮৮টিতে। এসব মসজিদের প্রায় ৭৯ শতাংশই গ্রামীণ এলাকায় অবস্থিত।

২০২৫ সালে দেশটিতে ২০টি নতুন মসজিদ নির্মাণ সম্পন্ন হয়, যা আগের বছরের তুলনায় ৫৪ শতাংশ বেশি। গত এক দশকের মধ্যে ওই বছরেই সর্বোচ্চসংখ্যক নতুন মসজিদ নির্মিত হয়। নতুন নির্মিত ধর্মীয় স্থাপনাগুলোর মোট মূল্য প্রায় তিন গুণ বেড়ে ১২ দশমিক ৬ বিলিয়ন তেঙ্গেতে পৌঁছায়। এর মধ্যে কিজিলোর্দা অঞ্চলে নির্মিত হয় ১১টি মসজিদ।

অন্যদিকে, কাজাখস্তানের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত দেশটিতে সরকারি ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত গ্রন্থাগারের সংখ্যা ছিল ৩ হাজার ৯১২টি। আগের বছরের তুলনায় এ সংখ্যা আটটি কম।

ধর্মীয় স্থাপনার পাশাপাশি অন্যান্য সামাজিক খাতেও বিনিয়োগের আহ্বান

কাজাখ প্রেসিডেন্ট এর আগেও দেশের ধনী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দাতব্য কার্যক্রমের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন।

২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় কুরুলতাইয়ে দেওয়া বক্তব্যে তিনি মসজিদ নির্মাণে অর্থায়নকারী ব্যবসায়ীদের পাশাপাশি বিদ্যালয়, হাসপাতাল, শিক্ষার্থীদের আবাসন, গ্রন্থাগার ও ক্রীড়া স্থাপনা নির্মাণেও বিনিয়োগ করার আহ্বান জানান।

এদিকে, তোকায়েভের এবারের বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও বই পড়া ও জ্ঞানচর্চার গুরুত্বের বিষয়টি উঠে এসেছে। তাঁর বক্তব্যের পাশাপাশি কাজাখস্তানে মসজিদ ও গ্রন্থাগারের বর্তমান সংখ্যা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

বিষয় : কাজাখস্তান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

কাজাখস্তানে মসজিদের পরিবর্তে গ্রন্থাগার নির্মাণের আহ্বান প্রেসিডেন্ট তোকায়েভের

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ