অসুস্থতা কাটিয়ে দীর্ঘদিন পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
দীর্ঘ অসুস্থতার পর প্রথমবারের মতো রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করেছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মান্নানও উপস্থিত ছিলেন। তিনি জানান, নামাজের আগে জামায়াত আমির পুরানা পল্টনে অবস্থিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয় পরিদর্শন করেন এবং নেতাকর্মী ও অফিস স্টাফদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সূত্র মতে, একই দিন জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত। প্রথমে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমানের নাম ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত আমিরের দীর্ঘদিন পর প্রকাশ্যে নামাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক কার্যালয় পরিদর্শন দলটির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করতে পারে।
মতামত