মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

জামায়াত প্রার্থীর উপস্থিতিতে সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রচারণার অভিযোগে সমালোচনার ঝড়

সরকারি বিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখে জামায়াতের ভোট প্রচারণার অভিযোগ!

মইনুল ইসলাম
মইনুল ইসলাম প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫

সরকারি বিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখে জামায়াতের ভোট প্রচারণার অভিযোগ!

সিলেটের ওসমানীনগরে সরকারি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক প্রভাবিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়ার ঘটনাও ঘটেছে, যা সরকারি নীতির পরিপন্থী।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওসমানীনগরের তাজপুর মঙ্গলচণ্ডি নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইবনে সিনা হাসপাতাল লিমিটেড, সিলেটের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যদিও ব্যানারে হাসপাতালের নাম থাকলেও, কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করে উপজেলা জামায়াতে ইসলামী।

দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সিলেট-২ আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান। এ সময় ইবনে সিনা হাসপাতালের জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর ডা. আব্দুস ছালাম চৌধুরী, হেড অব মার্কেটিং এ.জি.এম. উবায়দুল হক এবং স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তারা কোনো পূর্বঘোষণা ছাড়াই ক্লাসে এসে দেখেন শ্রেণিকক্ষগুলো চিকিৎসা সেবার জন্য ব্যবহার করা হচ্ছে। ফলে সেদিনের সমস্ত পাঠদান বন্ধ থাকে। কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, “ক্যাম্প চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়া হয়েছে।”

অভিভাবকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রচারণা শিক্ষার পরিবেশ নষ্ট করে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ হাসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক অনুমতিতে ক্যাম্পটি আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। “সেবামূলক উদ্যোগ হলেও পাঠদান ব্যাহত হওয়ায় দুঃখিত,” বলেন তিনি।

তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদ বলেন, “সেবামূলক কার্যক্রম প্রশংসনীয়, তবে ক্লাস বন্ধ রেখে তা করা সরকারি নীতির পরিপন্থী।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নাল আবেদীন বলেন, “ক্লাস বন্ধ না রেখেই ক্যাম্প করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে বাস্তবে পাঠদান বন্ধ ছিল কি না তা যাচাই করা হচ্ছে।”

স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর তদারকি প্রয়োজন।

বিষয় : জামায়াতে ইসলামী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সরকারি বিদ্যালয়ে ক্লাস বন্ধ রেখে জামায়াতের ভোট প্রচারণার অভিযোগ!

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

featured Image

সিলেটের ওসমানীনগরে সরকারি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক প্রভাবিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়ার ঘটনাও ঘটেছে, যা সরকারি নীতির পরিপন্থী।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওসমানীনগরের তাজপুর মঙ্গলচণ্ডি নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইবনে সিনা হাসপাতাল লিমিটেড, সিলেটের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যদিও ব্যানারে হাসপাতালের নাম থাকলেও, কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করে উপজেলা জামায়াতে ইসলামী।

দিনব্যাপী ক্যাম্পের উদ্বোধন করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সিলেট-২ আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান। এ সময় ইবনে সিনা হাসপাতালের জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর ডা. আব্দুস ছালাম চৌধুরী, হেড অব মার্কেটিং এ.জি.এম. উবায়দুল হক এবং স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তারা কোনো পূর্বঘোষণা ছাড়াই ক্লাসে এসে দেখেন শ্রেণিকক্ষগুলো চিকিৎসা সেবার জন্য ব্যবহার করা হচ্ছে। ফলে সেদিনের সমস্ত পাঠদান বন্ধ থাকে। কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, “ক্যাম্প চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়া হয়েছে।”

অভিভাবকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রচারণা শিক্ষার পরিবেশ নষ্ট করে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদ হাসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক অনুমতিতে ক্যাম্পটি আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। “সেবামূলক উদ্যোগ হলেও পাঠদান ব্যাহত হওয়ায় দুঃখিত,” বলেন তিনি।

তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদ বলেন, “সেবামূলক কার্যক্রম প্রশংসনীয়, তবে ক্লাস বন্ধ রেখে তা করা সরকারি নীতির পরিপন্থী।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নাল আবেদীন বলেন, “ক্লাস বন্ধ না রেখেই ক্যাম্প করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে বাস্তবে পাঠদান বন্ধ ছিল কি না তা যাচাই করা হচ্ছে।”

স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর তদারকি প্রয়োজন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ