বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কুরআনের চর্চা অপরিহার্য, আলেমদের ক্ষমতায় আসার সুযোগ হাতছাড়া না করার আহ্বান

কুরআনের আলোয় জীবন গঠনই দেশপ্রেমের ভিত্তি: কিরাত সম্মেলনে ড. আ ফ ম খালিদ হোসেন

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫

কুরআনের আলোয় জীবন গঠনই দেশপ্রেমের ভিত্তি: কিরাত সম্মেলনে ড. আ ফ ম খালিদ হোসেন

কুমিল্লায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে কুরআনের আলোকে জীবন গঠন ও দেশপ্রেমের অপরিহার্যতা তুলে ধরেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, কুরআন থেকে দূরে সরে গেলে মানুষ কখনো প্রকৃত দেশপ্রেমিক হতে পারে না। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কুরআনের চর্চার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

কুমিল্লা আল কুরআন একাডেমির আয়োজনে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, “জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআনের আলোকে জীবন গঠন করতে হবে। কুরআন থেকে দূরে গেলে আমরা দেশপ্রেমিক হতে পারব না।”

তিনি আরও বলেন, “একজন প্রকৃত দেশপ্রেমিক কখনো দেশের টাকা বিদেশে পাচার করতে পারে না। আমরা আমাদের সমাজকে দুর্নীতিমুক্ত করতে চাই।”

ধর্মবিষয়ক উপদেষ্টা বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরে আলেম-ওলামাদের সামনে নেতৃত্বের সুযোগ এসেছে। এবার যদি ভুল করেন, তাহলে আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে।”

তিনি জানান, সর্বত্র কুরআনের চর্চা বাড়াতে ইতোমধ্যে দেশের কারাগারগুলোতে কুরআনের তালিম দেওয়া শুরু হয়েছে। তিনি আরও ঘোষণা দেন, “শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কারাগারগুলোতে লক্ষাধিক কুরআনের বই হস্তান্তর করা হবে—ইনশাআল্লাহ।”

আন্তর্জাতিক এই ক্বিরাত সম্মেলনে কুরআন তিলাওয়াত পরিবেশন করেন—

বাংলাদেশের ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী

মিশরের শাইখ আহমাদ আল জাওহারী

পাকিস্তানের ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী

ইরানের ক্বারি মাহদী গোলাম নেযাদ

ফিলিপাইনের ক্বারী মুহাম্মাদ নাযীর আসগার

কুমিল্লা আল কুরআন একাডেমির সভাপতি আলহাজ্ব মু. নূরুদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তামিরুল উম্মাহ ট্রাস্টের সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

ইনসাফ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক এ কেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, আল কুরআন একাডেমির অর্থ সম্পাদক ফয়েজ আহম্মেদ, গোমতী হাসপাতালের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান, ভিক্টোরিয়া কলেজের জিএস সানাউল্লাহ মজুমদার, সম্মেলন পরিচালনা কমিটির সদস্য আবু সায়েম, গোলাম সামদানীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সম্মেলনে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। মহিলাদের জন্য কুমিল্লা হাই স্কুল মাঠে আলাদা করে অনুষ্ঠান উপভোগের ব্যবস্থা করা হয়।

বিষয় : ধর্ম উপদেষ্টা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কুরআনের আলোয় জীবন গঠনই দেশপ্রেমের ভিত্তি: কিরাত সম্মেলনে ড. আ ফ ম খালিদ হোসেন

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ