মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
লগইন
বাংলা
English
हिन्दी
اردو
فارسی
العربية
Türkçe
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
কওমী টাইমস

জাতীয় মসজিদের কাঠামো অক্ষুণ্ন রেখে আধুনিক সুবিধা, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা জোরদারের পরিকল্পনা

বায়তুল মোকাররমের আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প: এক বছরে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫

বায়তুল মোকাররমের আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প: এক বছরে দৃশ্যমান  ব্যাপক উন্নয়ন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনে ১৯৯ কোটি টাকার বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে প্রয়োজনীয় অর্থায়নের অনুমোদন পাওয়া গেছে। প্রকল্পের মাধ্যমে মসজিদের অভ্যন্তরীণ পরিবেশ, নিরাপত্তা, স্যানিটেশন এবং অবকাঠামোগত সুবিধা সমৃদ্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে রোববার ব্রিফিংয়ে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, জাতীয় মসজিদের সর্ববৃহৎ উন্নয়ন উদ্যোগ হিসেবে ১৯৯ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় মসজিদের মূল স্থাপত্য অক্ষুণ্ণ রেখে অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধন, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, বহিরাঙ্গণের ছাউনিনির্মাণ, নতুন অফিস ভবন ও মিনার নির্মাণসহ একাধিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর গত এক বছরে ইতোমধ্যে মসজিদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন হয়েছে। বৈদ্যুতিক সমস্যার সমাধানে ১১ কোটি টাকা ব্যয়ে নতুন সাব-স্টেশন ও উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন করা হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় নতুন প্রযুক্তি সংযোজনের পাশাপাশি স্পর্শকাতর ৮০টি স্থানে ফায়ার হাইড্রেন্ট স্থাপিত হয়েছে।

মসজিদের পানির সমস্যা সমাধানে সাবমারসিবল পাম্প স্থাপন করা হয়েছে এবং আধুনিক সাউন্ড সিস্টেম যোগ করা হয়েছে। অভ্যন্তরীণ পরিবেশ উন্নয়নে ৪০টি এসি, নারীদের নামাজ কক্ষের সব এসি সার্ভিসিং, ১২ হাজার স্কয়ারফুট উন্নতমানের কার্পেট সংযোজন এবং মিনারের কার্পেট পরিবর্তন করা হয়েছে।

গত এক বছরে ১২০টি নতুন সিলিং ফ্যান ও ১০টি পেডেস্টাল ফ্যান যুক্ত করা হয়েছে। অযুখানা ও টয়লেটের সার্বক্ষণিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ১২ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে পূর্ব পাশে ৩০টি নতুন টয়লেট ও অযুখানা নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত চারটি গেট পুনর্নির্মাণ করা হয়েছে। জুতার জন্য ওভারহেড বক্স সরবরাহও নিশ্চিত করা হয়েছে।

মার্কেট ব্যবস্থাপনায়ও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দুই কোটি টাকার বকেয়া আদায় এবং অবৈধ দখল থেকে দুটি দোকান উদ্ধার করা হয়েছে। দুইটি কার পার্কিং ইজারা থেকে এসেছে ৭০ লাখ ৫০ হাজার টাকা। ফলে মসজিদ ও মার্কেটের মূলধন ৯০ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১০ কোটি টাকায়।

উপদেষ্টা জানান, দ্রুতই আধুনিকায়ন প্রকল্পের মূল কাজ শুরু হবে। তিনি মসজিদের পবিত্র পরিবেশ রক্ষায় মুসল্লিদের দায়িত্বশীল আচরণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে ধর্মসচিব মো. কামাল উদ্দিনসহ মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : ধর্ম উপদেষ্টা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বায়তুল মোকাররমের আধুনিকায়নে ১৯৯ কোটি টাকার প্রকল্প: এক বছরে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনে ১৯৯ কোটি টাকার বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে সরকার। ইতোমধ্যে প্রয়োজনীয় অর্থায়নের অনুমোদন পাওয়া গেছে। প্রকল্পের মাধ্যমে মসজিদের অভ্যন্তরীণ পরিবেশ, নিরাপত্তা, স্যানিটেশন এবং অবকাঠামোগত সুবিধা সমৃদ্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে রোববার ব্রিফিংয়ে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, জাতীয় মসজিদের সর্ববৃহৎ উন্নয়ন উদ্যোগ হিসেবে ১৯৯ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় মসজিদের মূল স্থাপত্য অক্ষুণ্ণ রেখে অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধন, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, বহিরাঙ্গণের ছাউনিনির্মাণ, নতুন অফিস ভবন ও মিনার নির্মাণসহ একাধিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর গত এক বছরে ইতোমধ্যে মসজিদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন হয়েছে। বৈদ্যুতিক সমস্যার সমাধানে ১১ কোটি টাকা ব্যয়ে নতুন সাব-স্টেশন ও উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন করা হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় নতুন প্রযুক্তি সংযোজনের পাশাপাশি স্পর্শকাতর ৮০টি স্থানে ফায়ার হাইড্রেন্ট স্থাপিত হয়েছে।

মসজিদের পানির সমস্যা সমাধানে সাবমারসিবল পাম্প স্থাপন করা হয়েছে এবং আধুনিক সাউন্ড সিস্টেম যোগ করা হয়েছে। অভ্যন্তরীণ পরিবেশ উন্নয়নে ৪০টি এসি, নারীদের নামাজ কক্ষের সব এসি সার্ভিসিং, ১২ হাজার স্কয়ারফুট উন্নতমানের কার্পেট সংযোজন এবং মিনারের কার্পেট পরিবর্তন করা হয়েছে।

গত এক বছরে ১২০টি নতুন সিলিং ফ্যান ও ১০টি পেডেস্টাল ফ্যান যুক্ত করা হয়েছে। অযুখানা ও টয়লেটের সার্বক্ষণিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ১২ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে পূর্ব পাশে ৩০টি নতুন টয়লেট ও অযুখানা নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত চারটি গেট পুনর্নির্মাণ করা হয়েছে। জুতার জন্য ওভারহেড বক্স সরবরাহও নিশ্চিত করা হয়েছে।

মার্কেট ব্যবস্থাপনায়ও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দুই কোটি টাকার বকেয়া আদায় এবং অবৈধ দখল থেকে দুটি দোকান উদ্ধার করা হয়েছে। দুইটি কার পার্কিং ইজারা থেকে এসেছে ৭০ লাখ ৫০ হাজার টাকা। ফলে মসজিদ ও মার্কেটের মূলধন ৯০ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১০ কোটি টাকায়।

উপদেষ্টা জানান, দ্রুতই আধুনিকায়ন প্রকল্পের মূল কাজ শুরু হবে। তিনি মসজিদের পবিত্র পরিবেশ রক্ষায় মুসল্লিদের দায়িত্বশীল আচরণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে ধর্মসচিব মো. কামাল উদ্দিনসহ মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ