বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
কওমী টাইমস

দেওবন্দের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ, সমাজ ও উম্মাহর কল্যাণে তরুণ আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান

সুনামগঞ্জে সাধারণ আলেম সমাজের জেলা কমিটি গঠন, তরুণ আলেমদের সরব অংশগ্রহণ

দেশের ইসলামপন্থী শক্তির ঐক্য, আলেম সমাজের অধিকার প্রতিষ্ঠা এবং দ্বীনী মূল্যবোধভিত্তিক সামাজিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জে সাধারণ আলেম সমাজের জেলা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা শহরের মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত সভাটি পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ রায়হান হানাফি।

মাওলানা আলী মর্তুজা বিন আমীনের চমৎকার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাধারণ আলেম সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আহমদ কবীর খলীল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকিফ আব্দুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থিত সবার সামনে তুলে ধরেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য হাশেম উদ্দীন ও শাহেদ আশরাফী, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আবু সাঈদ ইসহাক এবং বিশিষ্ট সংগঠক জুবায়ের আহমদ আমিনী।

এ ছাড়া সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও মুখপাত্র মুফতি রিদওয়ান হাসান এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মিনহাজুর রহমান ওলি। ভার্চুয়াল বক্তব্যে তাঁরা আলেম সমাজের সুদৃঢ় ঐক্য, জাতীয় প্রেক্ষাপটে আলেমদের দায়িত্বশীল ভূমিকা এবং দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভার দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমাদ সাধারণ আলেম সমাজ সুনামগঞ্জ জেলা শাখার ৭৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন। নবগঠিত এই কমিটিকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত তরুণ আলেম, মাদরাসা শিক্ষক ও তালিবুল ইলমদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো সভাটি একটি অর্থবহ ও সফল মতবিনিময় পর্বে পরিণত হয়।

সভায় উপস্থিত বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, "দারুল উলূম দেওবন্দের মহান আদর্শ ও চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশ, সমাজ ও মুসলিম উম্মাহর কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।" একই সঙ্গে আলেম সমাজের সামাজিক মর্যাদা রক্ষা, ইসলামপন্থী জনগোষ্ঠীর ন্যায্য মানবাধিকার ও অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় যেকোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে উগ্রবাদ ও জুলুমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

সভা শেষে সুনামগঞ্জ জেলায় সাধারণ আলেম সমাজের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংহত ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। তরুণ আলেমদের এমন ব্যাপক উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে নবগঠিত কমিটির আগামী দিনের পথচলা অত্যন্ত মসৃণ ও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিষয় : সাধারণ আলেম সমাজ

আপনার মতামত লিখুন

কওমী টাইমস

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সুনামগঞ্জে সাধারণ আলেম সমাজের জেলা কমিটি গঠন, তরুণ আলেমদের সরব অংশগ্রহণ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ