বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
কওমী টাইমস

নিউইয়র্কের তুর্কি ভবনে আয়োজিত এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই মুসলিম রাষ্ট্রের শীর্ষ নেতা সার্বিক কূটনৈতিক সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে তুর্কি প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক

কওমী টাইমস ডেস্ক
কওমী টাইমস ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদে তুর্কি প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিয়ে নিউইয়র্কে অবস্থিত ঐতিহ্যবাহী তুর্কি ভবনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্ব মুসলিম উম্মাহর স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও আঞ্চলিক ভূ-রাজনীতি প্রাধান্য পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক চ্যানেলগুলো বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশন উপলক্ষ্যে বিশ্বনেতারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। এই বৈশ্বিক সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরই অংশ হিসেবে মঙ্গলবার ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের কাছে অবস্থিত ৩৬ তলাবিশিষ্ট আঙ্কারার কূটনৈতিক কেন্দ্র 'টার্কিশ হাউস'-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান এরদোয়ান।

কূটনৈতিক সূত্র থেকে জানা যায়, এই বৈঠকটি সম্পূর্ণ রুদ্ধদ্বার পরিবেশে অনুষ্ঠিত হয়। জাতিসংঘের স্থায়ী মিশনে তুরস্কের কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক বৈঠক আয়োজনের প্রধান কেন্দ্র হিসেবে টার্কিশ হাউস ব্যবহৃত হয়ে আসছে। তবে দুই নেতার মধ্যে নির্দিষ্ট কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে আঙ্কারা বা ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

মুসলিম বিশ্বের দুই গুরুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতার এই সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ঐতিহাসিক ও কৌশলগত মিত্র হিসেবে তুরস্ক সবসময় বাংলাদেশের সাথে ঘনিষ্ট সম্পর্ক বজায় রেখে চলেছে। বিশেষ করে রোহিঙ্গা মুসলিম সংকট, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধ, আন্তর্জাতিক মঞ্চে ইসলামোফোবিয়া মোকাবিলা এবং মুসলিম দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে দুই দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। ধারণা করা হচ্ছে, এই রুদ্ধদ্বার বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি, প্রতিরক্ষা অংশীদারিত্ব, রোহিঙ্গা সংকট সমাধান এবং মুসলিম উম্মাহর ঐক্যের বিষয়ে আলোকপাত করা হয়েছে।

বিষয় : বাংলাদেশ তুরস্ক জাতিসংঘ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

কওমী টাইমস

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদে তুর্কি প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিয়ে নিউইয়র্কে অবস্থিত ঐতিহ্যবাহী তুর্কি ভবনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্ব মুসলিম উম্মাহর স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও আঞ্চলিক ভূ-রাজনীতি প্রাধান্য পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক চ্যানেলগুলো বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশন উপলক্ষ্যে বিশ্বনেতারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। এই বৈশ্বিক সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরই অংশ হিসেবে মঙ্গলবার ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের কাছে অবস্থিত ৩৬ তলাবিশিষ্ট আঙ্কারার কূটনৈতিক কেন্দ্র 'টার্কিশ হাউস'-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান এরদোয়ান।

কূটনৈতিক সূত্র থেকে জানা যায়, এই বৈঠকটি সম্পূর্ণ রুদ্ধদ্বার পরিবেশে অনুষ্ঠিত হয়। জাতিসংঘের স্থায়ী মিশনে তুরস্কের কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক বৈঠক আয়োজনের প্রধান কেন্দ্র হিসেবে টার্কিশ হাউস ব্যবহৃত হয়ে আসছে। তবে দুই নেতার মধ্যে নির্দিষ্ট কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে আঙ্কারা বা ঢাকার পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

মুসলিম বিশ্বের দুই গুরুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতার এই সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ঐতিহাসিক ও কৌশলগত মিত্র হিসেবে তুরস্ক সবসময় বাংলাদেশের সাথে ঘনিষ্ট সম্পর্ক বজায় রেখে চলেছে। বিশেষ করে রোহিঙ্গা মুসলিম সংকট, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধ, আন্তর্জাতিক মঞ্চে ইসলামোফোবিয়া মোকাবিলা এবং মুসলিম দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়নে দুই দেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। ধারণা করা হচ্ছে, এই রুদ্ধদ্বার বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি, প্রতিরক্ষা অংশীদারিত্ব, রোহিঙ্গা সংকট সমাধান এবং মুসলিম উম্মাহর ঐক্যের বিষয়ে আলোকপাত করা হয়েছে।

কওমী টাইমস

সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ